কুমোর-ঈশ্বর আমাকে গড়ছেন।
কেমন পাত্র হব আমি:
বহন করার, জিনিস রাখার, না পান করার পাত্র?
বাতি, থালা, নাকি রান্নাঘরের সিঙ্ক?
স্বীকার করি, আমার মনটা কিছুটা সংকীর্ণ,
কারণ নিজেকেই নিয়ে ভাবি বেশির ভাগ সময়।
তবে একটি কথা মনে রেখো,
একমাত্র পাত্র আমি নই।
আমার জীবনের সঙ্গে
জড়িয়ে আছেন আরও অনেকে—
একজন স্বামী, এক মেয়ে,
আর কয়েকজন ভাই।
কুমোরের হাত তাদের ওপরেও রয়েছে,
আমাদের প্রত্যেককে নতুন করে গড়ছে।
আরেকটি পাত্র আমাকে ধাক্কা দেয়,
আর তাতে আমার গায়ে একটু ঢেলা ওঠে।
আমি গিয়ে আরেকটি পাত্রে ধাক্কা মারি,
মনে হয়, তাতে এবার চিড় ধরেছে।
আবার কুমোরের চাকায় ফিরে যাই,
যতক্ষণ না আবার তাঁর সাদৃশ্য ফুটে ওঠে।
আমি যা করি, আর যা বলি,
যদি অন্যের মাটির গতিপথ বদলে দেয়,
তবে আমাকে খুব সাবধানে চলতে হবে,
পাছে অন্যের পাত্র ভেতরের দিকে বেঁকে যায়।
ঈশ্বর চান পাত্রগুলো কাজে লাগুক,
আগুনের তাপ সহ্য করতে পারুক।
শুধু আমি নই, শুধু তুমিও নও;
ঈশ্বর অন্য পাত্রগুলোকেও গড়ছেন।
লিখেছেন এলিজাবেথ রাস্ট
যিরমিয় ১৮:১-৬ পদে থাকা শাস্ত্রাংশ থেকে এই কবিতার অনুপ্রেরণা এসেছে।



